BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:২৭
আজকের সর্বশেষ সবখবর

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের দুই নেতা আটক


ডিসেম্বর ৬, ২০২৩ ৮:৫৫ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডটকম : সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী ও সদস্য সচিব আফসর খানকে আটক করেছে পুলিশ।

বুধবার (৬ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে নগরের বাগবাড়ি থেকে তাদের আটক করা হয়।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল বাতিল ও খালেদা জিয়াসহ গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবিতে দশম ধাপে ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে নগরের বাগবাড়ি এলাকায় মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলো মহানগর স্বেচ্ছাসেবক দল।

এসময় অভিযান চালিয়ে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী ও সদস্য সচিব আফসর খানকে আটক করে কোতোয়ালী থানা পুলিশ।

তবে এ ব্যাপারে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদের সাথে মোবাইলে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।