BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:০১
আজকের সর্বশেষ সবখবর

কমলগঞ্জ উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন


সেপ্টেম্বর ৩০, ২০২৩ ৯:৫০ অপরাহ্ণ
Link Copied!

কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা বিএনপির ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমলগঞ্জ সদর ইউপির সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফিকে সভাপতি ও আলম পারভেজ চৌধুরী সোহেলকে সাধারণ সম্পাদক করে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। করে। জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফখরুল ইসলামের সুপারিশক্রমে জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান কমিটি অনুমোদন করেন।

গত ২৪ আগস্ট কমলগঞ্জ উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে কাউন্সিলারদের ভোটে গোলাম কিবরিয়া শফিকে সভাপতি ও আলম পারভেজ চৌধুরী সোহেলকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়। এর ১৯ দিন পর কমিটি পূর্ণাঙ্গ করা হয়। কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি মো. শফিকুর রহমান চৌধুরী, আবু ইব্রাহীম জমসেদ, সেলিম আহমেদ চৌধুরী, এখলাছুর রহমান, একে এম আব্দুস সালাম, মো.আনোয়ার হোসেন বাবু, সিদ্দিকুর রহমান চৌধুরী, সৈয়দ মখলিছুর রহমান, তোফায়েল আহমেদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক পুষ্প কুমার কানু, মুজিবুর রহমান মুকুল, জাহাঙ্গীর মুন্না রানা, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, ইয়াকুব আলী সিরাজী, দপ্তর সম্পাদক মো. মোতাহের আলী, কোষাধ্যক্ষ সিপার আহমেদ তরপদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেহাদ আহমেদ চৌধুরী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এনামুল হক শামীম, যুববিষয়ক সম্পাদক গোলাম রব্বানী তৈমুর ও ছাত্রবিষয়ক সম্পাদক মেশকাত আহমেদ শাহীন।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া শফি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটির অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।