BD SYLHET NEWS
সিলেটশনিবার, ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:০৫
আজকের সর্বশেষ সবখবর

শ্রীমঙ্গলে চুলা কারখানা থেকে অজগর সাপ উদ্ধার


সেপ্টেম্বর ১৬, ২০২৩ ৮:৩৮ অপরাহ্ণ
Link Copied!

শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি চুলা কারখানা থেকে অজগরটিকে উদ্ধার করেছে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। শনিবার (১৬ সেপ্টেম্বর) শ্রীমঙ্গল শহরতলীর উত্তর ভাড়াউড়া এলাকায় বন্ধুচুলা কারখানার লোকজন অজগরটিকে দেখতে পেয়ে শ্রীমঙ্গলস্থ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেয়।

খবর পেয়ে সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল অজগর সাপটিকে উদ্ধার করেন। এলাকাবাসী জানায়, অজগর সাপটি বাড়িতে ঢুকে হাসঁ মুরগ খেয়ে মানুষকে অতিষ্ট করে তুলছিল অবশেষে সাপটি ধরা পড়েছে।

সজল দেব জানান, কয়েকদিন ধরে একটি অজগর সাপ মানুষের গৃহপালিত হাঁস মোরগ খেয়ে আসছিল। এ কারণে মানুষ অতিষ্ট হয়ে পড়েছিল। অবশেষে সেই অজগর সাপটিকে বন্ধুচুলা কারখানা থেকে উদ্ধার করা হয়েছে। সাপটিকে বন বিভাগ কতৃপক্ষকে হস্তান্তর করা হয়েছে। বিকেলে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।