সুনামগঞ্জ প্রতিনিধি : মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব গ্রহণ করার পর থেকে দেশ এখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ ও মন্দিরে সব ধরনের সহযোগিতা করা হবে জানিয়েছেন ইন্সপেক্টর অফ জেনারেল পুলিশ (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।
বুধবার বিকেলে জেলার শাল্লা থানা পুননির্মাণ মসজিদ উদ্বোধন ও কেন্দ্রীয় কালী মন্দিরের ভিত্তি প্রস্তুর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি বলেন, আপনাদেরকে আশ্বস্ত করতে চাই বর্তমান সরকার সম্প্রীতির সরকার। মাননীয় প্রধানমন্ত্রী ভূমিহীন ও গৃহহীনদের ঘর করে দিচ্ছেন। আমরা সবাই বাংলাদেশের অধিবাসী ধর্ম যার যার উৎসব সবার। এদেশের হিন্দু-মুসলমান মিলে পাকিস্তানি পাক বাহিনীদের বিরুদ্ধে যুদ্ধ করে এদেশকে স্বাধীন করা হয়েছিল। সেদিন তারা সবাই মিলে সামপ্রদায়িকতার বিরুদ্ধে যুদ্ধ করেছিল।
তিনি বলেন, আমি যখন বানিয়াচং প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেছি তখন বানিয়াচং হেটে হেটে যেতাম অনেক সময় লাগতো। এখন বানিয়াচং থেকে ১৫-২০মিনিটে আসা যায়। আগে প্রত্যেক এলাকায় কুরে ঘরের সংখ্যা বেশি ছিল গ্রামে এখন আর সেই কুরে ঘর দেখা যায় না।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শফিউর রহমান, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার এহসান শাহ,হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলী। এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু তালেব,অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম সহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা/কর্মচারী উপস্থিত ছিলেন।
