BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:০৭
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে আবাসিক হোটেল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার


সেপ্টেম্বর ৫, ২০২৩ ৬:৩১ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট প্রতিবেদক : সিলেট নগরীর একটি এলাকার আবাসিক হোটেল থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে বন্দরবাজারের লালবাজারে আজাদ বোর্ডিং থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আব্দুর রউফ (৭০) ওসমানীনগর উপজেলার কুরুয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত আব্দুর রউফ সোমবার রাত সাড়ে ৮টার দিকে এসে আজাদ বোর্ডিং-এ ওঠেন। মঙ্গলবার বিকালে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। প্রাথমিক সুরাতল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ।

তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উলঙ্গ অবস্থায় মরদেহ দেখতে পায়। মরদেহের পাশে অনেকগুলো তাবিজ ও ওষুধ পাওয়া গেছে। লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনগত ব‍্যবস্থা প্রক্রিয়াধীন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।