BD SYLHET NEWS
সিলেটবুধবার, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৫৩
আজকের সর্বশেষ সবখবর

আশুগঞ্জে ৯৮ কেজি গাঁজাসহ মাধবপুরের ৪ যুবক আটক


সেপ্টেম্বর ৩, ২০২৩ ৯:০১ অপরাহ্ণ
Link Copied!

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরের ৪ যুবক ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৯৮ কেজি গাঁজাসহ আটক করেছে পুলিশ।রবিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মাধবপুর উপজেলার চৌমুহনী আলাবক্সপুর গ্রামের মো. সেলিম মিয়ার ছেলে মো. মাজহারুল ইসলাম ইমন (২৩), একই উপজেলার ধর্মঘর ইউনিয়নের আহম্মদপুর গন্ধবপুর এলাকার শাহানুর রহমানের ছেলে মো. মশিউর আলম (২২), আহম্মদপুর গন্ধবপুর এলাকার আব্দুল আহাদের ছেলে স্বপন মিয়া (২৭) ও হরষপুর সোয়াবই এলাকার জোনাব আলীর ছেলে মো. মাজহারুল ইসলাম রাব্বি (২০)।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহাম্মেদ জানান, রোববার সকালে উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে টোল প্লাজার সামনে থেকে প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ আটক করা হয়। পরে প্রাইভেটকার ও মোটরসাইকেল তল্লাশি করে ৯৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।