BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৫৪
আজকের সর্বশেষ সবখবর

৭ এপিবিএন’র অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামী গ্রেফতার


সেপ্টেম্বর ৩, ২০২৩ ৮:০৬ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট প্রতিবেদক : ৭ এপিবিএন এর অভিযানে দুই বছরের দু্ইজন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২ সেপ্টেম্বর) সকাল ৭ টা ১৫ মিনিট থেকে ৩ আগস্ট রোববার ভোর ৫টা পর্যন্ত ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ান সিলেট এর অধিনায়ক, অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলাম এর নির্দেশনায় ও সহ-অধিনায়ক পুলিশ সুপার কাজী মোঃ আব্দুর রহীম এর সাবিৃখ তত্ত্বাবধানে সহকারী পুলিশ সুপার আবুল হাসান মোঃ যায়ীদ এর নেতৃত্বে ৭ এপিবিএন সিলেটের অস্থায়ী হেডকোয়ার্টার্স খাগড়াছড়ির ইন্টেলিজেন্স টিম সিএমপি, চট্টগ্রাম এর খুলশী থানা ও ডবলমুরিং থানা এলাকায় অভিযান পরিচালনা করে রাঙ্গামাটি, চন্দ্রঘোনা থানার মামলা নং – ০২/১৮ তারিখ: ১৬/০৮/২০১৮ ইং, জি আর নং- ২৪৪/১৮, প্রসেস নং- ২০৭/২৩, ধারা- ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (সংশোধীত/২০০৪) এর ২২ (গ) এর দু্ই সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী সুকৃতি চাকমা (৩০) ও তার সাবেক স্ত্রী কনিকা চাকমা প্রকাশ উরফে স্বপ্না চাকমা খাগড়াছড়ি জেলার পাকুজ্যাছড়ি গ্রামের মৃত মায়ারাম চাকমার পুত্র ও পুত্রবধু। গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামীদের খাগড়াছড়ি সদর থানায় হস্তান্তর করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন মিডিয়া উইং ৭এপিবিএন সিলেটের এএসআই মোঃ পাবেল।

তারা ২ বছরের সাজা এবং ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১মাস জেল এর সাজাপ্রাপ্ত পলাতক আসামী ছিল।

সাজাপ্রাপ্ত পলাতক আসামীদের তথ্যসহ যে কোন অপরাধের তথ্য দিয়ে ৭ এপিবিএন সিলেটকে সহযোগিতা করার অনুরোধ জানান ৭এপিবিএন এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি জনাব খন্দকার ফরিদুল ইসলাম।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।