BD SYLHET NEWS
সিলেটবুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৩৩
আজকের সর্বশেষ সবখবর

আজ আবারও সিলেটে ভূমিকম্প


আগস্ট ২৯, ২০২৩ ২:০৩ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট :: সিলেটে আজ আবারও ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট। মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুর ১ টা ১৩ মিনিটের দিকে এই ভূমিকম্প অনুভূত হয়।

তাৎক্ষণিভাবে ভূমিম্পের উৎপত্তিস্থল সিলেট জেলার জৈন্তাপুর উপজেলা থেকে ১৮ কিমি দূরে বলে জানিয়েছে অ্যান্ড্রয়েড ভূমিকম্প সতর্কতা সিস্টেম।রিখটার স্কেলে যার মাত্রা ৪ দশমিক ৬ বলে জানা গেছে।

নগরের বাসিন্দারা বলছেন, ভূমিকম্পে বেশ জুড়েই ধাক্কা দেয় এবং বেশ কয়েক সেকেন্ড এটি স্থায়ী ছিল।

ভূমিকম্পের কারণে নগরবাসীর মনে আতঙ্ক দেখা দেয়। নগরের বাসিন্দাদের অনেকে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে রাস্তায় নেমে আসেন।

তবে এখন পর্যন্ত ভূমিকম্পে ক্ষয়ক্ষিত কোন খবর পাওয়া যায়নি।এর আগে গত ১৪ আগস্ট (সোমবার) রাত ৮ টা ৪৯ মিনিটের দিকে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়। সেই ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেটের সীমান্তবর্তী কানাইঘাট উপজেলার কাছাকাছি বলে জানা যায়। রিখটার স্কেলে যার মাত্রা ৫ দশমিক ৫।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।