BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:১২
আজকের সর্বশেষ সবখবর

সিলেটের ছাত্রলীগের ১২ নেতাকে অব্যাহতি


আগস্ট ২০, ২০২৩ ১১:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক:: সিলেটে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রলীগের ১২জন নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

শনিবার (১৯ আগষ্ট) সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জেলা ছাত্রলীগের এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের নীতি আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকায় তাদের অব্যাহতি প্রদান করা হয়। এতে ৩ উপজেলায় ১২জনকে স্ব স্ব সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়।

এরমধ্যে গোয়াইনঘাট উপজেলায় ৩জন, গোলাপগঞ্জ উপজেলায় ২জন, গোলাপগঞ্জ পৌরসভায় ১জন ও কানাইঘাট উপজেলায় ৬জন রয়েছেন।

তারা হলেন, গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি সাইদুল মুরসালিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সাগর, গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক জুবায়ের আহমেদ, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মুন্না, সাংগঠনিক সম্পাদক রাশেদ আহমাদ তারেক, কানাইঘাট উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সারোয়ার আহমেদ, উপ-আপ্যায়ন সম্পাদক মাহফুজ আব্বাস, সাংস্কৃতিক সম্পাদক আবুল কালাম আজাদ, ধর্ম সম্পাদক মামুন আহমদ, সহ-সম্পাদক মুর্শেদ আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রুহুল আমীন ও গোলাপগঞ্জ পৌরসভা ছাত্রলীগের সহ সভাপতি এহসান আহমদ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।