বিডি সিলেট :: বৃহস্পতিবার (২৭ জুলাই) এর পরিবর্তে (শুক্রবার ) ২৮ জুলাই করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। শুক্রবার বিকাল ৩টায় আগারগাঁওয়ে বাণিজ্য মেলার (পুরনো) মাঠে তাদের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। এর আগে মঞ্চ করেও বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি ও উন্নয়ন সমাবেশের অনুমতি পায়নি ক্ষমতাসীনদের তিন সংগঠন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জিমনেসিয়াম মাঠ চেয়েছিল তারা। সেখানেও অনুমোদন পাওয়া যায়নি বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
পরে রাতে ধানমন্ডি ৩/এ বৈঠক করে পুরাতন বাণিজ্যমেলার মাঠে সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম নিখিল জানান,জনদূর্ভোগের কথা চিন্তা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার জুমার নামাজের পর আগারগাঁও বাণিজ্য মেলার মাঠে যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ-ছাত্রলীগের শান্তি সমাবেশ।
এছাড়া আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান বলেছেন, কোনো মাঠ পাওয়া না যাওয়ায় এবং যে মাঠ পাওয়া গেছে তা ব্যবহার উপযোগী না হওয়ায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও বাংলাদেশ ছাত্রলীগের যৌথ উদ্যোগে আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশ বৃহস্পতিবার এর পরিবর্তে আগামী ২৮ জুলাই শুক্রবার ২টা ৩০ মিনিটে ঢাকার শেরে বাংলা নগরস্থ পুরাতন বাণিজ্য মেলা মাঠে অনুষ্ঠিত হবে।
