BD SYLHET NEWS
সিলেটবুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:২৫
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে যুবলীগের ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশ


জুলাই ৯, ২০২৩ ২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে তারুণ্যের জয়যাত্রা সমাবেশ করেছে যুবলীগ। রবিবার (০৯ জুলাই) দুপুরে জেলা ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সমাবেশে জেলার বিভিন্ন এলাকা থেকে হাজারো নেতাকর্মী অংশ নেন।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান নূরুল হুদা মুকুট৷ সমাবেশে প্রধান বক্তা ছিলেন যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক রফিকুল আলম জোয়ার্দার সৈকত।

সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, যুবলীগের কেন্দ্রীয় নেতা ফজলে রাব্বি স্মরণ, এডভোকেট গোলাম কিবরিয়া প্রমুখ।

জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ পরিচালনা করেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু ও খন্দকার মঞ্জুর আহমদ।

উল্লেখ্য, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার সিলেট বিভাগে তারুণ্যের জয়যাত্রা সমাবেশ করেছে যুবলীগ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।