BD SYLHET NEWS
সিলেটবুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:১৪
আজকের সর্বশেষ সবখবর

চিত্রনায়িকা পরীমনি সিলেটে


জুন ১১, ২০২৩ ৬:৫৯ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক:: মুক্তির পর থেকে দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে আলোচিত চিত্রনায়িকা পরীমনি অভিনীত ‘মা’ সিনেমাটি। নির্মাতা অরণ্য আনোয়ার পরিচালিত এ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি।

মুক্তির তৃতীয় সপ্তাহে গত শুক্রবার গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটারে মুক্তি পায় ‘মা’। সেখানে প্রতিদিন একটি (সন্ধ্যা সাড়ে ছয়টা) করে শো প্রদর্শিত হচ্ছে।

জানা গেছে, সিনেমাটি মুক্তি উপলক্ষে এই মুহূর্তে সিলেটে অবস্থান করছেন নির্মাতা অরণ্য আনোয়ার, থাকবেন পরীমনিও। রবিবার সন্ধ্যার শোতে দর্শকদের সঙ্গে বসে সিনেমাটি দেখবেন হালের এই গ্ল্যামার কন্যা।

ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানিয়েছে গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার কর্তৃপক্ষ। সেই পোস্টটি নিজের ফেসবুকে শেয়ার করেছেন পরীমনি। সঙ্গে শুধু লেখেন, ‘আসছি…’।

আরো একটি ফেসবুক পোস্টে তিনি লিখেছেন

আমরা কিন্তু চলে এসেছি!

প্রিয় সিলেটবাসি,আজ গ্রান্ড সিলেট মুভি থিয়েটারে সন্ধ্যার শো-তে আপনাদের সাথে ‘মা’ সিনেমাটি দেখবো আমরা!

একসাথে সিনেমা উপভোগ, গল্প সাথে হবে সেলফি।
তাই এখনই আপনার আসন নিশ্চিত করে ফেলুন!

এর আগে সিলেটে ‘মা’ সিনেমার সামগ্রিক অবস্থা নিয়ে নির্মাতা অরণ্য আনোয়ার বলেন, এখানকার সংস্কৃতি অঙ্গনের সঙ্গে যুক্ত প্রায় সবার মধ্যেই সিনেমাটি নিয়ে আগ্রহ আছে। সিনেমার প্রচারের জন্য একটা টিম গঠন করা হয়েছে। তারা সেই মোতাবেক কাজ করছেন।

তার আগে ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবের ৭৬তম আসরে ‘মা’ সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। গত ২০ মে উৎসবের মার্শে দ্যু ফিল্মে প্রদর্শিত হয় সিনেমাটি।
‘মা’ সিনেমাটির গল্প মুক্তিযুদ্ধের সময়ের। মৃত ঘোষিত সাত মাস বয়সী এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্প। এতে মায়ের ভূমিকায় অভিনয় করেছেন পরীমনি।

এছাড়া আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, শাহাদাত হোসেন প্রমুখ।

 

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।