BD SYLHET NEWS
সিলেটবুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:১২
আজকের সর্বশেষ সবখবর

তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরের সভাপতি আরিফ সামাদ, সম্পাদক মাহমুদুর রহমান


জুন ২৪, ২০২৬ ৬:৩৩ অপরাহ্ণ
Link Copied!

‎‎বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল ও অভিষেক সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) বাদ আছর সংগঠনের সিলেট বিভাগীয় কার্যালয়ে কাউন্সিল ও নবনির্বাচিত দায়িত্বশীলদের অভিষেক সম্পন্ন হয়।

এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন ও নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথবাক্য পাঠ করান সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি কবির আহমদ, সহ-সাধারণ সম্পাদক মারুফ আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলী রাব্বি রতন, অর্থ সম্পাদক কুতুব আল ফরহাদ, অফিস সম্পাদক মুহাম্মদ জিল্লুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক শেখ রেদওয়ান হোসেন, সহ স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক হোসাইন আহমদ, কেন্দ্রীয় সদস্য ইমরান আহমদ সুফি।

‎কাউন্সিলে আরিফ হোসাইন সামাদকে সভাপতি, মাহমুদুর রহমানকে সাধারণ সম্পাদক ও ময়নুল ইসলাম মুন্নাকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ৪৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন-সহ সাধারণ সম্পাদক তোফায়েল শাহ, সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, নাজমুল হাসান রাসেল, দেলোয়ার হুসাইন, প্রচার সম্পাদক আব্দুল মুনতাছির খান, সহ-প্রচার সম্পাদক নুরুল হাসান, এহসান আহমদ চৌধুরী, জামান আহমদ, অর্থ সম্পাদক এস এম আলী আহমদ, অফিস সম্পাদক ইমদাদুর রহমান সিদ্দিকী, সহ-অফিস সম্পাদক আবুল আহসান মো. ইয়াছিন, নাঈম আহমদ, এজাজুল আম্বিয়া, প্রশিক্ষণ সম্পাদক মো. ইমদাদুল হক ইমন, সহ-প্রশিক্ষণ সম্পাদক আলবাব হোসেন, আব্দুর রহমান, ছাইফ উদ্দিন, ছালিম আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আবু সালেহ মামুন, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ইমাদ উদ্দিন, বুরহান উদ্দিন, নাঈম আহমদ চৌধুরী, ইসমাঈল হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আলী আশরাফ, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক সুহুল আমীন জুয়েল, আবু তাহের, জাকির হোসেন, মারজান আহমদ তালহা, জাহিদ রাহী, সদস্য মনজুরুর রহমান শাহান, বায়েজীদ আহমদ চৌধুরী, মো. আল আমিন, সৈয়দ খাইরুল ইসলাম, রেজাউল ইসলাম কাউসার, আকমল হোসাইন, আব্দুস সালাম সাইফুল, মো. শহিদুজ্জামান, তানভীর হোসেন মুরাদ, ইউসুফ আহমদ সাইম, কাজী রাজু আহমেদ সাব্বির, সৈয়দ মোস্তফা আসাদ, মিফতাহ উদ্দিন, রুমেল আহমদ মারজান, আবু বকর সিদ্দিক সামী।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।