BD SYLHET NEWS
সিলেটবুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:২৬
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ে কর্মশালা সম্পন্ন


জুন ১১, ২০২৩ ৭:১৮ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জ প্রতিনিধি : জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ১৮জুন ২০২৩ উপলক্ষ্যে সুনামগঞ্জ জেলায় সাংবাদিকদের নিয়ে এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ জুন) সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে শহরের ইপিআই ভবনের কনফারেন্স হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

জেলা সিভিল সার্জন ডা.আহম্মদ হোসেনের সভাপতিত্বে ও সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ক কর্মকর্তা মোঃ ওমর ফারুকের সঞ্চালনায় এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা ও জেলার কর্মরত সাংবাদিকগন বক্তব্য রাখেন।

সিভিল সার্জন জানান,আগামী ১৮ই জুন সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত সারাদেশের ন্যায় সুনামগঞ্জ জেলার ১২টি উপজেলায় মোট ৩ লাখ ৫৮ হাজার ৪শত ৯৯ জন (১২-৫৯) মাস বয়সী শিশুদেরকে এ প্লাস ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার ১২ উপজেলার ৮৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার ২১৭৮টি টিকাদান কেন্দ্রে ৪৫৯২ জন স্বেচ্ছাসেবী একযোগে শিশুদের টিকা খাওয়াবেন। সুনামগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পরিচালনার জন্য একটি মনিটরিং টিম সার্বক্ষনিকভাবে কন্ট্রোলরুম থেকে সকল কার্যক্রম মনিটরিং করবেন। এতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করছেন সিভিল সার্জন ডা. আহম্মদ হোসেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।