BD SYLHET NEWS
সিলেটশনিবার, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৫৮
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বের সবচেয়ে দীর্ঘ ইফতারের সারি


এপ্রিল ৬, ২০২৩ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!

ইসলাম ও ধর্ম ডেস্ক:: সর্ববৃহৎ ইফতার আয়োজন সম্পন্ন হয়েছে মুসলিম দেশ ইন্দোনেশিয়ায়। ১২ শ মিটার দীর্ঘ এ সারিতে অংশ নেন (৮) আট হাজারের বেশি রোজাদার। গত সোমবার দেশটির পাদাং প্রদেশের পশ্চিম সুমাত্রা শহরে তা অনুষ্ঠিত হয়।

আরব নিউজ সূত্রে জানা যায়, সৌদি আরবের ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রণালয় ইন্দোনেশিয়ায় বৃহত্তম ইফতারের আয়োজন করে। এতে সুমাত্রা সিটির গভর্নর মাহেলদি আনসারুল্লাহসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ, ইসলামি সংস্থা ও শিক্ষাবিদরা অংশ নেন। ছেলেদের পাশাপাশি মেয়েদেরও অংশগ্রহণ ছিল এই আয়োজনে।

পশ্চিম সুমাত্রার গভর্নর জানান, দেশের সরকার দীর্ঘতম ইফতার আয়োজনের বিষয়টি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে জমা দেবে। এমন আয়োজন দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জনসেবামূলক এমন আয়োজনে সহযোগিতার জন্য তিনি সৌদি বাদশাহ সালমানকে ধন্যবাদ জানান।সূত্র – আরব নিউজ

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।