BD SYLHET NEWS
সিলেটশনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৩০
আজকের সর্বশেষ সবখবর

‘বেশরম রং’ গায়িকার মাথায় ঢুকছে না সমস্যা কোথায়!


ডিসেম্বর ১৭, ২০২২ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক : শাহরুখ খান-দীপিকা পাড়ুকোন অভিনীত বহুল প্রতিক্ষিত সিনেমা ‘পাঠান’। মুক্তি পাবে আগামী ২৫ জানুয়ারি। এদিকে সম্প্রতি প্রকাশ্যে আসা এ সিনেমার ‘বেশরম রং’ গান বিতর্কের ঝড় তুলেছে।

গানের দৃশ্যায়নে দীপিকার পোশাক অশ্লীলতার মাত্রা ছাড়িয়েছে বলে অভিযোগ করছেন অনেকেই। এছাড়া উত্তেজক গানে দীপিকার গেরুয়া রঙের বিকিনি পরা নিয়ে ঘোর আপত্তি ভারতের ক্ষমতাশীল দল বিজেপির। সিনেমাটি বয়কটের ডাকে সরব হয়েছেন মধ্যপ্রদেশ-মহারাষ্ট্র্রের বিজেপি নেতা-মন্ত্রীরা।

হিন্দুত্ববাদী নেতাদের পাশাপাশি বলিউডের একাংশও দীপিকার পোশাকের সমালোচনায় সরব হয়েছেন। ‘বেশরম রং’ গানকে অশ্লীল আখ্যা দিয়ে বর্ষীয়ান অভিনেতা মুকেশ খান্না এমনটাও বলেছেন, ‘আজকে এই স্বল্প পোশাকে দেখা যাচ্ছে। এর পর পোশাক ছাড়াই প্রকাশ্যে আসবে!’

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে ‘পাঠান’ বিতর্ক নিয়ে পরোক্ষভাবে জবাব দিয়েছিলেন শাহরুখ। এবার মুখ খুললেন ‘বেশরম রং’ গায়িকা ক্যারালিসা মন্টেরিও।

বিশাল-শেখরের কম্পোজ করা ‘বেশরম রং’ গানটিতে কন্ঠ দিয়েছেন ক্যারালিসা মন্টেরিও। দীপিকার পোশাক বিতর্ক নিয়ে এই গায়িকা বলেন, ‘আমাদের দেশে আরও অনেক জ্বলন্ত বিষয় রয়েছে, যেগুলোর দিকে দৃষ্টি দেওয়া দরকার। একটা কাল্পনিক ছবির নায়িকার পোশাক নিয়ে এত জলঘোলা করে কী লাভ? তা আমার মাথায় ঢুকছে না’।

প্রসঙ্গত, যশ রাজ ফিল্ম প্রযোজিত ‘পাঠান’ নির্মাণ করেছেন সিদ্ধার্থ আনন্দ। এতে শাহরুখ খান, দীপিকা ছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন জন আব্রাহাম।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।