BD SYLHET NEWS
সিলেটশনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:১৬
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ছাত্রদল নেতা রাজন আটক


ডিসেম্বর ৭, ২০২২ ৪:১২ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক::সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আলী আকবর রাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৭ ডিসেম্বর) সকাল ১১টার দিকে নগরীর সুরমা মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, ২০১৮ সালের জ্বালাও-পোড়াওয়ের একটি মামলায় আলী আকবর রাজনের বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ।

 

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।