BD SYLHET NEWS
সিলেটরবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:১৫
আজকের সর্বশেষ সবখবর

প্রেমিকাকে ৩৫ টুকরো করে ফ্রিজে রাখলেন প্রেমিক


নভেম্বর ১৪, ২০২২ ৮:১৪ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : লিভ-ইন পার্টনারকে শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর করাত দিয়ে কেটে ৩৫ টুকরো করেন দেহ। সেই সব টুকরো রেখে দিতে ৩০০ লিটারের ফ্রিজ কিনে আনেন এবং তাতে রেখে দেন। পরবর্তীতে রাত ২ টা বাজলেই সেই সব অঙ্গ শহরের বিভিন্ন জায়গায় ফেলতে বাড়ি থেকে বেরিয়ে পরতেন। টানা ১৮ দিন ধরে করেছেন এই কাজ। এমনই লোহমর্ষক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে ভারতের দিল্লিতে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত যুবকের নাম আফতাব আমীন পুনাওয়ালা (২৮)। গত শনিবার তিনি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। পুলিশ সূত্র জানিয়েছে, গত ১৮ মে ঝগড়া হওয়ার পর আফতাব আমীন পুনাওয়ালা শ্রদ্ধাকে (২৬) শ্বাসরোধ করে হত্যা করে। এরপর তার দেহ করাত দিয়ে কেটে ৩৫ টুকরো করেন।

প্রেমিকার ৩৫ টুকরো এই ফ্রিজে রেখে দেন আফতাব

জানা যায়, মুম্বাইয়ের এক মাল্টিন্যাশনাল কোম্পানিতে কল সেন্টারে কাজ করতেন শ্রদ্ধা। সেখানেই তার পুনাওয়ালার সঙ্গে দেখা হয়। এরপর দুজনের মধ্যে প্রণয়। তাদের সম্পর্ক পরিবারের লোকজন মেনে না নেওয়ায় তারা পালিয়ে দিল্লিতে চলে আসেন। দিল্লির মেহরুলিতে একটি ফ্ল্যাটে একসঙ্গে বসবাস শুরু করেন।

সেখানে আসার পর শ্রদ্ধা তার পরিবারের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। এরপর গত ৮ নভেম্বর শ্রদ্ধার বাবা ভিকাস মদন তার মেয়ের খোঁজ নিতে দিল্লিতে আসেন। কিন্তু ওই ফ্ল্যাটে আসার পর তিনি তা বন্ধ পান। এরপর তিনি মেহরুলি থানায় অপহরণের অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিকে পুলিশ গত শনিবার আফতাবকে গ্রেপ্তার করে। আফতাব স্বীকার করেছেন, খুনটা সে করেছে। শ্রদ্ধা তাকে বিয়ে করতে চাইছিল, আর সে রাজি ছিল না। এই নিয়ে অশান্তি চলছিল। তাই রাগের মাথায় খুন করেছেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।