BD SYLHET NEWS
সিলেটরবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:১৫
আজকের সর্বশেষ সবখবর

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু


নভেম্বর ১১, ২০২২ ৫:২১ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : নওগাঁর ধামইরহাটে ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে গণেশ সিং (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার আড়ানগর ইউনিয়নের অন্তর্গত সিংগারুল নামক এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি একই এলাকার গ্রাম পুলিশ শ্রী বিজেত সিং এর ছেলে।

স্থানীয়রা জানান, ঘটনার দিন নিহত গণেশ সিং তার নিজ বাড়ির টিনের চালে উঠে ব্রাজিলের পতাকা টানানোর কাজ করছিল। তখন বিদ্যুৎস্পর্শ হয়ে গুরুতর আহত হয়। পরে তাকে পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আড়ানগর ইউপি চেয়ারম্যান মো. মোসাদ্দেকুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাম্মেল হক কাজী জানান, এটি একটি দুর্ঘটনা। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হাসপাতাল থেকে স্বজনরা নিয়ে গেছেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।