BD SYLHET NEWS
সিলেটসোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:২৭
আজকের সর্বশেষ সবখবর

দুর্নীতির মামলায় স্ত্রীসহ তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা


নভেম্বর ১, ২০২২ ২:২৬ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্কঃ দুর্নীতির মামলায় স্ত্রী ডা. জোবায়দা রহমানসহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মঙ্গলবার (১ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান মামলার অভিযোগপত্র গ্রহণ করে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে চলতি বছরের ২৬ জুন হাইকোর্ট তারেক রহমান ও ডা. জোবায়দা রহমানকে ‘পলাতক’ ঘোষণা করে ৪ কোটি ৮২ লাখ টাকার দুর্নীতি মামলা দায়ের ও তার প্রক্রিয়ার বৈধতা নিয়ে করা পৃথক রিট আবেদন খারিজ করে দেন। সূত্র : বিডি প্রতিদিন

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।