BD SYLHET NEWS
সিলেটসোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৪৪
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত


অক্টোবর ৩১, ২০২২ ১০:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

নবীগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের নবীগঞ্জ-আউশকান্দি রোডে পৌর এলাকার ছালামতপুর ব্রাক অফিসের সামনে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত। রবিবার ( ৩০ অক্টোবর) দুপুরে ট্রাকের ধাক্কায় অশেষ দাশ (২০) নামের যুবক নিহত হয়েছে। নিহত অশেষ বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের রাজেন্দ্র পুর গ্রামের মতিলাল দাশের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ গামী ট্রাক নং ঢাকা-মেট্রো-ট -২২-২২৮৯ এর সাথে বাই -সাইকেল আরোহী অশেষ দাশের বাই-সাইকেল মুখোমুখি ধাক্কা দেয়। এতে আরোহী ঘটনাস্থলে গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন নবীগঞ্জ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তরর্ত চিকিৎসক আশঙ্কা জনক হওয়ায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। সিলেট যাওয়ার পথি মধ্যে মৃত্যু বরন করেন।

নিহতের বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ডালিম আহমেদ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।