BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৩৬
আজকের সর্বশেষ সবখবর

স্ত্রীর জ্বালায় এক মাস ধরে তালগাছে স্বামী


আগস্ট ২৮, ২০২২ ৩:২৩ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : পৃথিবীর প্রায় সব দম্পতির মধ্যে কম বেশি দাম্পত্যে কলহ কিংবা ঝগড়া থাকে। তবে দাম্পত্য কলহ বা ঝগড়াকে একেবারে সংবাদ শিরোনামে তুলে এনেছেন ভারতের উত্তরপ্রদেশের এক দম্পতি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে ও টাইমস নাউ নিউজের প্রতিবেদন অনুযায়ী, রাম প্রবেশ নামের এক ব্যক্তি নিজের স্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন।

তিনি বলেন, স্ত্রী প্রতিদিন তাকে দৈহিক ও মানসিক নির্যাতন করেন। তাই বিরক্ত হয়ে রাম ৮০ ফুট উঁচু তালগাছে থাকার সিদ্ধান্ত নিয়েছি।

এরপরই ভারতে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে এ ঘটনা। দাম্পত্যে অশান্তি ঘরে ঘরে চললেও, স্ত্রীয়ের ভয়ে ঘর ছেড়ে গাছ বসবাস এই প্রথম শুনলো ভারতবাসী।

খবরে বলা হয়েছে, উত্তরপ্রদেশের মাউ জেলার কোপাগঞ্জ এলাকা বাসিন্দা রামপ্রবেশ প্রায় এক মাস ধরে স্ত্রীর ভয়ে ভিটেমাটি ছেড়ে তালগাছে বাসা বেঁধেছেন।

নিজেকে নিপীড়িত স্বামী বলে দাবি করেছেন রাম প্রবেশ। তার অভিযোগ, বউ তাকে কারণে-অকারণে রোজ মারে, ঝগড়া করে। বউয়ের অত্যাচার থেকে মুক্তি পেতেই এমন সিদ্ধান্ত। রামপ্রবেশের বাবাও তার অভিযোগকে সমর্থন জানিয়েছেন।

জানা যায়, শুধু মল-মূত্র ত্যাগের জন্যই গাছ থেকে নিচে নামেন তিনি। গ্রামবাসী-পরিবারের বাকি লোকজন তাকে বোঝাতে গেলে তিনি কান পাততে নারাজ। উল্টো গাছের কাছাকাছি কাউকে দেখলেই উপর থেকে ইট পাটকেল ছুঁড়ছেন বলে অভিযোগ উঠেছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।