‘আমরা জুলাই যোদ্ধা’ কেন্দ্রীয় নির্বাহী কমিটি কর্তৃক সিলেট মহানগর শাখার জন্য ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে সিলেট মহানহর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান মোস্তাফিজ ১ম যুগ্ম আহ্বায়ক পদে মনোনীত হয়েছেন তরুণ ছাত্র নেতা (এমআইএস নং-২৩৩৬৭)।
গত ২১ জুন বিকেলে ‘আমরা জুলাই যোদ্ধা’ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মোঃ আমিনুল ইসলাম ইমন এবং সাধারণ সম্পাদক মোঃ আল মিরাজ যৌথ স্বাক্ষরে এই কমিটির অনুমোদন প্রদান করেন। সংগঠনটির ঢাকা মেট্রোপলিটন স্কাউট ভবন (২য় তলা, সুইট-২০৫, ৫৪ ইনার সার্কুলার রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০) স্থিত অস্থায়ী কার্যালয় থেকে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।
মো: মোস্তাফিজুর রহমান মোস্তাফিজ সিলেট মহানগর শাখার এই আহ্বায়ক কমিটিতে শীর্ষ নেতৃত্বে রয়েছেন আহ্বায়ক আব্দুস সালাম টিপু (এমআইএস নং-১৭৯৯৯), সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ হাসান সাগর (এমআইএস নং: ২৫৩৫৯), যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্ব) মোঃ মোস্তাফিজুর রহমান (এমআইএস নং: ২৩৩৬৭), যুগ্ম আহ্বায়কবৃন্দ মাহবুব হুসাইন (১৯৪৫৬), খান মোহাম্মদ সামি (২৫৯১৫), সুজন আহমদ (২৪৩০২), ফজলু মিয়া (২৩৫৩২), মুস্তাকিম (২৪১৩৯), সদস্য সচিব মাহমুদুল হাসান সাগর (এমআইএস নং: ২৭৫১৭), সদস্যবৃন্দ আসাদুজ্জামান (৩৯৭১১) ও সুমন রায় (৩২৩০৩)।
এই কমিটিকে সার্বিক সহযোগিতা ও সমন্বয়ের জন্য সংগঠনের শীর্ষস্থানীয় সমন্বয়কবৃন্দ বিশেষ দায়িত্ব পালন করবেন। সমন্বয়ক প্যানেলে রয়েছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও বিএনপি নেতা আফছর খান, সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট, সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাজী মুহাম্মদ দিনার, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ এবং মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান।
সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, নবনির্বাচিত এই কমিটির দক্ষ নেতৃত্বে সিলেটে ‘আমরা জুলাই যোদ্ধা’-র সাংগঠনিক কার্যক্রম আরও বেশি বেগবান, সুসংহত ও শক্তিশালী হবে।
নবমনোনীত যুগ্ম আহ্বায়ক মো: মোস্তাফিজুর রহমান মোস্তাফিজ সমর্থক ও সাধারণ কর্মীরা আশা প্রকাশ করেন যে, তার এই পদায়নের মাধ্যমে সিলেট মহানগর শাখায় ‘আমরা জুলাই যোদ্ধা’ সংগঠনের সাংগঠনিক ভিত্তি আগামীতে আরও শক্তিশালী, বেগবান ও গতিশীল হয়ে উঠবে।
নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক মনোনীত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় মো: মোস্তাফিজুর রহমান মোস্তাফিজ বলেন, “আমাকে ‘আমরা জুলাই যোদ্ধা’ সিলেট মহানগর আহ্বায়ক কমিটির ১ম যুগ্ম আহ্বায়ক মনোনীত করায় আমি কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আমিনুল ইসলাম ইমন এবং সাধারণ সম্পাদক মোঃ আল মিরাজের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সাথে আমাদের সম্মানিত সমন্বয়কবৃন্দের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।
এই জুলাই বিপ্লবের চেতনা ও শহীদদের আত্মত্যাগকে বুকে ধারণ করে সিলেট মহানগরে আমাদের সংগঠনকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত ও শক্তিশালী করাই হবে আমার মূল লক্ষ্য। আমি সিলেট মহানগরের সর্বস্তরের ছাত্র-জনতা ও সাধারণ মানুষকে সাথে নিয়ে একটি বৈষম্যহীন এবং অন্যায়ের বিরুদ্ধে আপসহীন সাংগঠনিক পরিবেশ গড়ে তুলতে চাই। এই পথচলায় আমি সিলেটের সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।”
