BD SYLHET NEWS
সিলেটরবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৪৯
আজকের সর্বশেষ সবখবর

সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের জরুরী বৈঠক


জুলাই ২৯, ২০২২ ৮:৪৮ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক:: সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের জরুরী বৈঠক গত ২৯ জুলাই শুক্রবার বিকালে সংগঠনের অস্থায়ী কার্যালয় অনুষ্ঠিত হয়।

সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের সহ-সভাপতি আনোয়ার হোসেন আনাই এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকের বৈঠকে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংগঠনের প্রচার সম্পাদক আব্দুস সোবাহান, আনিসুর রহমান খান, শফিকুর রহমান, আবুল কালাম, নুরুল ইসলাম, আক্কাস আলী, কাউসার আহমদ, আব্দুল জব্বার, আবুল হোসেন, আব্দুস সাত্তার, মিজানুর রহমান, দেলোয়ার হোসেন প্রমুখ।
বৈঠকে বক্তারা বলেন, বন্যায় কবলিত এলাকার থেকে শ্রমজীবী মানুষ সিলেট শহরে রুজি রোজগারের উদ্দেশ্যে এসেছেন।

আশেপাশের থানাগুলো থেকে আসা শ্রমিকগণ ব্যাটারি চালিত রিক্সা ও ইজিবাইক চালিয়ে জীবিকা অর্জনের চেষ্টা করছেন। এই অবস্থায় কর্তৃপক্ষ যানজটের উসিলা দেখিয়ে ব্যাটারি চালিত রিক্সা ও ইজিবাইক বন্ধ করার পায়তারা চালাচ্ছে। বর্তমানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য আগুনের মতো দাউ দাউ করে বেড়েই চলেছে। শ্রমজীবী মানুষগুলো খেয়ে পড়ে বাঁচা কষ্ট সাধ্য হয়ে পড়েছে। বক্তাগণ কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান, অহেতুক হয়রানি করা বন্ধ করুন।

বক্তারা রিক্সা ধরে রেকারের নামে ৩ হাজার ২০০ টাকা হাতিয়ে নেয়া বন্ধ করা আনুরোধ জানিয়ে অবিলম্বে রেকার বিল ৫০০ টাকায় আনার জোর দাবি জানান।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।