BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:০৮
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ৪


জুলাই ১৮, ২০২২ ৪:১০ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডটকম : ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্র এলাকায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

সোমবার (১৮ জুলাই) ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠিয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি সালেহ আহমেদ জানান, সিলেট থেকে ছেড়ে আসা আল মোবারাকা পরিবহনের একটি বাস মহাসড়কের শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র এলাকায় পৌঁছালে সিলেটগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় বাস ও মাইক্রোবাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও তিনজন।

ওসি আরও জানান, বিদ্যুৎ কেন্দ্র এলাকায় দুপর থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছিল। দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। হাইওয়ে পুলিশ তা স্বাভাবিক করে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।