BD SYLHET NEWS
সিলেটশনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:০৮
আজকের সর্বশেষ সবখবর

ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে ৯ শ্রমিক নিহত, নিখোঁজ ১৭


নভেম্বর ২৬, ২০২৬ ১:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে একটি অবৈধ স্বর্ণের খনি ধসে অন্তত নয়জন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১৭ জন নিখোঁজ রয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানায় তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যায় পশ্চিম জাভার বোগর রিজেন্সির চিগুহা এলাকায় এ ঘটনা ঘটে।

ধারণা করা হচ্ছে, ভূমিধসের কারণে খনির একটি অংশ ধসে পড়ে ভেতরে পানি ঢুকে যায়। এতে খনির ভেতরে থাকা শ্রমিকেরা আটকা পড়েন।

জাকার্তা অনুসন্ধান ও উদ্ধার কার্যালয়ের প্রধান দেশিয়ানা কার্তিকা বাহারি স্থানীয় সংবাদমাধ্যম ডেটিককে জানান, এ পর্যন্ত নয় শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।

তিনি আরো জানান, খনির ভেতরে আরো ১৭ জন আটকা পড়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। একই সাথে উদ্ধারকর্মীদের নিরাপত্তাকেও সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে।

ইংরেজি দৈনিক জাকার্তা গ্লোব এর আগে জানায়, মঙ্গলবার সন্ধ্যায় বোগোর রিজেন্সির সিগুহা এলাকায় ভূমিধসের কারণে খনির একাংশ ধসে পড়ে। এতে এ ঘটনাটি ঘটে।

খনি অসমতল ও সংকীর্ণ, অপর্যাপ্ত আলোর অভাব এবং পিচ্ছিল হওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। আশপাশের এলাকায় হালকা বৃষ্টি হওয়ায় পরিস্থিতি আরো জটিল করে তুলেছে। চিগুহা এলাকাটি দীর্ঘদিন ধরেই অবৈধ স্বর্ণখনি কার্যক্রমের জন্য পরিচিত।

সূত্র : আনাদোলু

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।