বাহুবল প্রতিনিধিঃ বাহুবলে ধর্ষণ মামলার প্রধান আসামী বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নের আব্দাকামাল (প্রকাশ ধুপাকাই) গ্রামের মৃত সুরুজ মিয়ার পুত্র হাবিবুর রহমান হাবিব (২৩) কে সিলেট থেকে গ্রেফতার করেছে বাহুবল মডেল থানা পুলিশ।
গতকাল শুক্রবার রাত ৩.১৫ টায় তাকে সিলেট কতোয়ালী থানাধীন রায়নগর রাজবাড়ী এলাকা থেকে কতোয়ালী মডেল থানা পুলিশের সহযোগীতায় পুটিজুরী পুলিশ ফাড়ীর এসআই নাজমুল ইসলামের নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ এবং মামলার বিবরনে জানা যায়, স্নানঘাট ইউনিয়নের স্বস্থিপুর গ্রামের মৃত আব্বাস আলীর কন্যা বাহুবল অনার্স কলেজের একাদশ শ্রেনীর জনৈক ছাত্রীর সঙ্গে অভিযুক্ত হাবিবুর রহমান হাবিব প্রেমের সম্পর্ক গড়ে তোলে। তাকে বিভিন্ন আশ্বাস প্রশ্বাসে হবিগঞ্জ – শ্রীমঙ্গল নিয়ে প্রায়ই ঘুরে বেড়াত হাবিব।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
