BD SYLHET NEWS
সিলেটশনিবার, ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:২৩
আজকের সর্বশেষ সবখবর

সম্মিলিত প্রচেষ্টায় সহসাই আমরা স্বাভাবিক জীবনে ফিরব ইনশাআল্লাহ: ডা. শিপলু


জুন ১৯, ২০২২ ৩:৪৪ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্কঃ  সিলেট সিটি কর্পোরেশনের প্রথম মেয়র ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা বদর উদ্দিন আহমদ কামরানের বড় ছেলে, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু বলেছেন, আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় সহসাই আমরা স্বাভাবিক জীবনে ফিরতে পারব ইনশাআল্লাহ। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা মানুষের জান মাল রক্ষা ও খাবার পৌঁছে দিতে সেনাবাহিনী মোতায়েন, পর্যাপ্ত ত্রাণ সরবরাহ নিশ্চিত করছেন। মামনীয় পররাষ্ট্র মন্ত্রী, সংসদ সদস্যগণ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী মানুষের জন্য খাবার, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করছেন। ইতিমধ্যেই বিভিন্ন সামাজিক সংগঠন ও সমাজের বিত্তবানেরা বানভাসি মানুষের কষ্ট লাঘবে এগিয়ে এসেছেন। আমার বাবা আমৃত্যু আপনাদের সুখে দুঃখে সকল অবস্থায় পাশে ছিলেন। আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের জন্য সহযোগিতা অব্যাহত থাকবে।রোববার (১৯ জুন) সকালে ১১টায় সাবেক মেয়র মরহুম কামরান পরিবারের পক্ষ থেকে নগরীর মির্জাজাঙ্গালস্থ আশ্রয় কেন্দ্রে বন্যা দুর্গত মানুষের জন্য শুকনো খাবার বিতরণের সময় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় উপস্থিত ছিলেন, কাউন্সিলর সান্তনু দত্ত সনতু, সাবেক পৌর কমিশনার আওয়ামী লীগ নেতা চন্দন রায়, প্রতাপ বাবু, জয় দেব, জামিল হোসাইন, আবি আহমদ প্রমুখ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।