বিডিসিলেট ডটকম : গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচনে চমক দেখিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন নৌকার মনোনীত প্রার্থী ও সিলেট জেলা আওয়ামিলীগের সদস্য মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম। তিনি পেয়েছেন ৪৯হাজার ৯২০ ভোট। তার নিকটতম অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভিপি শফিক উদ্দিন পেয়েছেন ১৬হাজার ৭০৭ ভোট। ৩৩ হাজার ২১৩ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন নৌকার মনোনীত প্রার্থী ও সিলেট জেলা আওয়ামিলীগের সদস্য মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম।
বুধবার রাত সাড়ে ৮টায় বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা।
এরআগে বুধবার সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলে। দু একটি বিশৃঙ্খল ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ ভোট গ্রহণ হলেও উপজেলা জুড়ে কম ছিল ভোটার উপস্থিতি। সকাল থেকে বৈরি আবহাওয়া থাকার কারণে ভোটার উপস্থিতি কম বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উপজেলায় ১১টি ইউনিয়ন ও পৌরসভা মিলিয়ে মোট ১০২ টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলায় মোট ২লক্ষ ৪০হাজার ১০০ ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ১লক্ষ ২২হাজার ৯৭ ভোট। নারী ভোটার ১লক্ষ ৮হাজার ৩টি ভোট। মোট ভোট পড়েছে ৬৭হাজার ৫৫১টি। বৈধ ভোট ৬৬হাজার ৬২৭। বাতিল হয়েছে ৯০২টি ভোট।
