BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:২০
আজকের সর্বশেষ সবখবর

ইডকলে চাকরির সুযোগ, বেতন ৪৪ হাজার টাকা


এপ্রিল ১০, ২০২২ ১২:১০ অপরাহ্ণ
Link Copied!

চাকরি ডেস্কঃ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল)। প্রতিষ্ঠানটিতে ‘এক্সিকিউটিভ সেক্রেটারি’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে সহজেই আবেদন করতে পারবেন।

পদের নাম

এক্সিকিউটিভ সেক্রেটারি।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

স্বীকৃত যেকোন বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসা/আন্তর্জাতিক সম্পর্ক/ইংরেজি/পরিসংখ্যানে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। ন্যূনতম সিজিপিএ ৩.০০ থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছর চাকরির অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। অফিস অ্যাপ্লিকেশনের কাজে পারদর্শী হতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। অনূর্ধ্ব ৩৫ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।

বেতন

৪৪,১০০/-টাকা। এ ছাড়া উৎসব বোনাস, এলএফএ, গ্রাচ্যুইটিসহ অন্যান্য সুযোগ–সুবিধা দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া

প্রার্থীরা অনলাইনে (লিংক) আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

৩০ এপ্রিল, ২০২২।

সূত্র : প্রতিষ্ঠান ওয়েবসাইট।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।