BD SYLHET NEWS
সিলেটশনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:০৩
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি নেতা ইশরাক আটক


এপ্রিল ৬, ২০২২ ১২:৩১ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক:: ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে আটক করা হয়েছে। বুধবার রাজধানীর মতিঝিল শাপলা চত্বর থেকে তাকে আটক করে পুলিশ।

সকালে দ্রব্যমূল্যের ঊর্ধগতির প্রতিবাদে মতিঝিল এলাকায় লিফলেট বিতরণের সময় তাকে আটক করা হয়।

ইশরাক হোসেনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, লিফলেট বিতরণের সময় মতিঝিল এলাকা থেকে ইশরাক হোসেনকে নিয়ে গেছে পুলিশ। শুনেছি মতিঝিল থানায় আছেন। তবে তাকে আটক করা হয়েছে কিনা এ বিষয়ে পুলিশের বক্তব্য জানতে পারিনি। সূত্র – সমকাল

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।