BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:১৯
আজকের সর্বশেষ সবখবর

সিলেট নগরীতে যুব জমিয়তে একঝাঁক ব্যবসায়ী ও শ্রমজীবী যুবকের যোগদান


সেপ্টেম্বর ৩, ২০২৬ ১২:৩৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেট নগরীতে একঝাঁক ব্যবসায়ী ও শ্রমজীবী যুবক আনুষ্ঠানিকভাবে যুব জমিয়ত বাংলাদেশে যোগদান করেছেন। যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ডের উদ্যোগে বুধবার (২ সেপ্টেম্বর) বাদ এশা শিবগঞ্জস্থ একটি অভিজাত হোটেলে এই যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহ্বায়ক মাওলানা নাজিউল্লাহ মাশকুরের সভাপতিত্বে ও সদস্য সচিব হাফিজ মাওলানা আব্দুল কাদিরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুব জমিয়তের সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা আসআদ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুব জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদার।

অনুষ্ঠানে নবীনদের স্বাগত জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আসআদ উদ্দিন বলেন, “ব্যবসায়ী ও শ্রমজীবী যুবকদের সততা এবং নৈতিকতাই সমাজ পরিবর্তনের আসল হাতিয়ার। আজ সিলেট নগরীর একঝাঁক সচেতন যুবকের যুব জমিয়তে যোগদান প্রমাণ করে যে, তারা দেশ ও ইসলামের কল্যাণে সঠিক নেতৃত্ব বেছে নিতে প্রস্তুত। যুব জমিয়ত কোনো ব্যক্তিস্বার্থের সংগঠন নয়, এটি সমাজ থেকে অন্যায়, অবিচার দূর করে একটি ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের প্ল্যাটফর্ম। নবীনদের এই আগমন আগামী দিনে সিলেটের ইসলামি আন্দোলনকে আরও বেগবান ও শক্তিশালী করবে।

বিশেষ অতিথির বক্তব্যে হাফিজ মাওলানা আব্দুল করিম দিলদার বলেন, “ব্যবসায়ী ও শ্রমজীবী যুবকদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অত্যন্ত আশাব্যঞ্জক। যুব জমিয়ত সবসময় যুবসমাজের নৈতিক উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় রাজপথে কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি, আজ যারা নতুনভাবে আমাদের কাফেলায় শামিল হলেন, তারা তাদের সততা ও শ্রম দিয়ে সংগঠনকে সুসংগঠিত করবেন এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে অগ্রণী ভূমিকা পালন করবেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শাহপরান থানা যুব জমিয়তের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ দিলদার হোসাইন, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাফিজ আব্দুল বাসিত প্রমুখ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে নবাগত ব্যবসায়ী ও শ্রমজীবী যুবকেরা প্রাথমিক সদস্য ফরম পূরণ করে সংগঠনের নিয়ম মেনে আনুষ্ঠানিকভাবে দলে যোগদান করেন এবং প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ তাদের ফুল দিয়ে বরণ করে নেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।