BD SYLHET NEWS
সিলেটশনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:১১
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে সকল চাকরিপ্রার্থীদের জন্য “চাকরির মেলা” আগামী ২৪ মার্চ


মার্চ ১৭, ২০২২ ৬:৫৫ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক:: জার্নিমেকার জবস এর সহায়তায় ২৪ মার্চ “চাকরির মেলা” ইউনাইটেড কমিনিটি সেন্টারে আয়োজিত হবে। শিক্ষার্থী/চাকরি প্রার্থীদের চাকরি প্রদানের লক্ষে এই মেলায় দেশের বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান উপস্থিত থাকবে।

একদিন ব্যাপী এই আয়োজনে, অনলাইনে আবেদন করা চাকরি প্রার্থীদের মধ্য থেকে বাছাইকৃতদের ইন্টারভিউ নেওয়া হবে, এবং যোগ্য প্রার্থীদের শূন্য পদে চাকরিতে নিয়োগ দেওয়া হবে। অনলাইনে আবেদন করা যাবে আগামী ২২ মার্চ রাত ১২ টা পর্যন্ত।
চাকরি প্রার্থীরা জার্নিমেকার জবস এর ওয়েবসাইট  www.journeymakerjobs.com ভিজিট করে চাকরিতে আবেদন করতে পারবে। আবেদন করার জন্যে জার্নিমেকার জবসে প্রার্থীদের একটি জবসিকার অ্যাকাউন্ট থাকতে হবে। জব ফেয়ারে সিলেটের যে কোন প্রতিষ্ঠানের শিক্ষার্থী/চাকরি প্রার্থীদের অংশগ্রহণ করতে পারবেন।

উক্ত আয়োজনে টাইটেল স্পন্সর হিসেবে আছেন এডুকেশন এট, গোল্ড স্পন্সর কার্নিভাল ইন্টারনেট, সিল্ভার স্পন্সর ইয়েলো ফ্যাশন, মিডিয়া এন্ড মার্কেটিং পার্টনার হিসেবে আছেন এডইকো লিমিটেড এবং ভলান্টারি পার্টনার হিসেবে আছে আছেন ভিবিডি সিলেট জেলা।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।