সুনামগঞ্জ প্রতিনিধি:: সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ বলেছেন, যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। শেখ হাসিনা স্বাধীন এ দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছেন। দেশে পরিবর্তন আসছে। আমরা এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বিশ্বে শেখ হাসিনা উন্নয়নের রোল মডেল। তার স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে সকল ভেদাভেদ ভুলে তৃণমূলকে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। রোববার দুপুরে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে আয়োজিত জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, আওয়ামীলীগের ভিতর হাইব্রীড ঢুকে পড়েছে। যারা দলে হাইব্রীড ভিড়ায় তারা আওয়ামীলীগে থাকতে পারে না। জেলা আওয়ামীলীগের সম্মেলন জুন মাসের মধ্যে হবে। সেখানে ত্যাগীদের মূল্যায়ন করা হবে।
বিশেষ অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, আমি জীবনে অনেক সময় ধরে চাকুরী করেছি। তবে আওয়ামীলীগের স্বপ্ন অন্তরে লালন করতাম। ১৯৮৬ সালে ময়মনসিংহে যখন চাকুরী করতাম তখন সার্কিট হাউজে শেখ হাসিনার সঙ্গে কথা বলেছি। আমি বলেছিলাম চাকুরী ছেড়ে দিয়ে আপনার সাথে কাজ করতে চাই। অবসর নিয়ে ২০০৫ সালে শেখ হাসিনার হাত ধরে আওয়ামীলীগে যোগ দেই।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক স¤পাদক আহমদ হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য আজিজুস সামাদ ডন, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, মোয়াজ্জেম হোসেন রতন, শামীমা আক্তার খানম প্রমুখ।
উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট আফতাব উদ্দিন, নোমান বখত পলিন, সৈয়দ আবুল কাশেম, যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম -সম্পাদক আনোয়ারুজজামান চৌধুরী, তাহিরপুর উপজেলা চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল,যুগ্ম -সম্পাদক এডভোকেট হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ,শংকর চন্দ্র দাস, সুনামগঞ্জ সদর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম, শামীম চৌধুরী,তাহিরপুর উপজেলা সাধারণ স¤পাদক অমল কর, সিতেষ তালুকদার মঞ্জু, আসাদুজ্জামান সেন্টু, এডভোকেট আজাদুল ইসলাম রতন, ইশতিয়াক শামীম, এডভোকেট কল্লোল তালুকদার জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইকবাল আল আজাদ প্রমুখ।
