BD SYLHET NEWS
সিলেটসোমবার, ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৩৯
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে সড়কের পাশে আ’লীগ নেতার লাশ উদ্ধার


মার্চ ১২, ২০২২ ৩:০৪ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক:: সিলেটের দক্ষিণ সুরমায় সড়কের পাশ থেকে শাইস্তা মিয়া (৫০) নামে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার মধ্যরাত ১২টার দিকে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পারাইচক এলাকা থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শাইস্তা মিয়া শাইস্তা মিয়া বালাগঞ্জ উপজেলার কায়েস্থঘাট গ্রামের বাসিন্দা ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

জানা গেছে, শুক্রবার রাতে সিলেট শহর থেকে মোটর সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন তিনি।শহর থেকে বেরোনোর মিনিট দশেক পর থেকে তার মোবাইলে পরিবারের লোকজন ফোন দিলেও রিসিভ হয়নি। খবর পেয়ে পুলিশ পারাইরচক এলাকা থেকে মোটরসাইকেলের পাশে পড়ে থাকা মৃত দেহ উদ্ধার করে।

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা পিপিএম বলেন, ধারণা করা হচ্ছে, রাতে বাড়ি ফেরার পথে অজ্ঞান যানবাহনের ধাক্কায় তিনি মারা গেছে। তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাতেই ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।