BD SYLHET NEWS
সিলেটশনিবার, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:১৬
আজকের সর্বশেষ সবখবর

ফেসবুকের মাধ্যমে ব্যবসা করতেও লাগবে অনুমোদন


ফেব্রুয়ারি ৬, ২০২২ ৬:১৪ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক:: ফেসবুকসহ অনলাইন মাধ্যমে ব্যবসা করতে হলে লাগবে অনুমোদন। অনলাইনে ব্যবসাকে নিবন্ধনের আওতায় আনতে বাণিজ্য মন্ত্রণালয় চালু করেছে ইউনিক বিজনেস আইডেন্টিফিকেশন (ইউবিআইডি) অ্যাপ। আজ রোববার সচিবালয়ে ইউবিআইডি অ্যাপের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

ইউনিক বিজনেস আইডি উদ্বোধনকালে চালডাল লিমিটেড, আজকের ডিল, রকমারি ডটকমসহ ১১টি প্রতিষ্ঠানকে নিবন্ধন দেওয়া হয় এবং তাদের মধ্যে পাঁচটি প্রতিষ্ঠানকে সার্টিফিকেট প্রদান করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ইভ্যালি, কিউকমের মতো কিছু ই-কমার্স প্রতিষ্ঠানের বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমরা চেষ্টা করছি, ই-কমার্সের টাকাগুলো ফেরত দেওয়ার। এরই মধ্যে কিউকমের কিছু টাকা ফেরত দেওয়া হয়েছে। বাকিটাও আমরা চেষ্টা করছি।’

এ সময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক, বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান মাসুদ বিশ্বাস, এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন, ই–কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইক্যাব) সভাপতি শমী কায়সার, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি সৈয়দ আলমাস কবির, পুলিশের সিআইডি, এসবি, ডিজিটাল সিকিউরিটি এজেন্সি, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ডাক অধিদপ্তরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।