BD SYLHET NEWS
সিলেটশনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:৪২
আজকের সর্বশেষ সবখবর

৭১৪ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো


জানুয়ারি ২৭, ২০২২ ৪:৩০ অপরাহ্ণ
Link Copied!

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। ২১টি ভিন্ন পদে মোট ৭১৪ জনকে নিয়োগ দেওয়া হবে। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করা যাবে।

পদের নাম

সিনিয়র নকশাবিদ, কম্পিউটার অপারেটর, পরিসংখ্যান সহকারী, জুনিয়র পরিসংখ্যান সহকারী, নকশাবিদ, ইনুমারেটর, এডিটিং অ্যান্ড কোডিং অ্যাসিস্ট্যান্ট, হিসাবরক্ষক, ক্যাশিয়ার, ক্যাশিয়ার কাম ইউডিএ, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, জুনিয়র নক্সাবিদ, ডাটা এন্ট্রি/ কন্ট্রোল অপারেটর, ডুয়েল ডাটা অপারেটর, কম্পিউটার মুদ্রাক্ষরিক, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গাড়িচালক, মেশিনম্যান, চেইনম্যান, অফিস সহায়ক ও লোডার

পদসংখ্যা

মোট ৭১৪ জনকে নিয়োগ দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক/ উচ্চমাধ্যমিক/ মাধ্যমিক / অষ্টম শ্রেণি পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব-৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।

বেতন

বিভিন্ন পদের জন্য জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন-ভাতা প্রদান করা হবে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের অনলাইনের (http://bbs.gov.bd, http://bbs.teletalk.com.bd) মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের সময়সীমা

আবেদন প্রক্রিয়া শুরু হবে ২৭ জানুয়ারি, ২০২২ সকাল ১০টায় এবং শেষ হবে ১০ ফেব্রুয়ারি, ২০২২ বিকেল ৫টায়।

সূত্র : বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ওয়েবসাইট

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।