BD SYLHET NEWS
সিলেটসোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:০৭
আজকের সর্বশেষ সবখবর

নিখোঁজের জিডির পর জানতে পারলেন স্ত্রী পরকীয়া প্রেমিকের কাছে


জানুয়ারি ১৫, ২০২২ ১২:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক ::নারায়ণগঞ্জের ফতুল্লায় চার বছরের এক শিশুপুত্রকে ঘরে রেখে দুই দিন ধরে শহিনা আক্তার নামে এক গৃহবধূ নিখোঁজ ছিলেন।এ ঘটনায় গৃহবধূর স্বামী মফিজুল ইসলাম বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর ফতুল্লা মডেল থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এরপর বাসায় এসে জানতে পারেন তার স্ত্রী পাশের বাড়ির ভাড়াটিয়া জাহাঙ্গীরের সঙ্গে পরকীয়ার সম্পর্কের জেরে ঘর ছেড়েছেন। শাহিনা এখন জাহাঙ্গীরের সঙ্গেই আছেন।

ফতুল্লার দৌলতপুর এলাকায় বুধবার এ ঘটনা ঘটে।

মফিজুল ইসলাম জানান, শাহিনা আক্তার (২৫) তার দ্বিতীয় স্ত্রী। ১০ বছর আগে পারিবারিকভাবে তাকে বিয়ে করেন। বর্তমানে তাদের সংসারে চার বছরের একটি পুত্রসন্তান রয়েছে। মফিজুল একটি ওয়ার্কশপে কাজ করেন।

তিনি আরও বলেন, বুধবার দুপুরে বাসায় খেতে এসে দেখেন শাহিনা ঘরে নেই। শিশুপুত্র ঘাটে বসে কান্না করছে। এরপর আশপাশে খোঁজাখুঁজি করে শাহিনাকে কোথাও পাননি। পরে ঘরে এসে দেখেন আলমারির আসবাবপত্র এলোমেলো। ড্রয়ারে রাখা এক লাখ টাকা নেই।

মফিজুল জানান, এ বিষয়ে ওই রাতেই ফতুল্লা মডেল থানায় একটি নিখোঁজের ডিজি করেন মফিজুল। পরদিন জানতে পারেন পাশের বাড়ির জাহাঙ্গীর তার স্ত্রী-সন্তান রেখে আমার স্ত্রীকে নিয়ে পালিয়ে গেছেন।

জিডির তদন্ত কর্মকর্তা ফতুল্লা মডেল থানার এসআই মোস্তফা কামাল বলেন, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছি।সূত্র-যুগান্তর

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।