সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে শুক্রবার (০১ মে) সন্ধ্যা ৬.৩০ ঘটিকায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে ২০২৬ খ্রীষ্টাব্দের ১৬তম সাপ্তাহিক সভা এবং সিলেট কল্যাণ সংস্থার ২৮তম ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক ৬ষ্ঠ সভা অনুষ্ঠিত হয়। সভায় মেয়াদের বাহানায় সিম কোম্পানীগুলোর হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ ও মাসিক টাকা কেটে নেয়ার নামে প্রতারণার জন্য চরম উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করা হয়। উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে ৫ মে মঙ্গলবার সিলেট কল্যাণ সংস্থার ২৮তম ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ৩ দিনব্যাপী কর্মসূচী গ্রহণ করা হয়। আগামী ৩ মে রবিবার বিকাল ৫.৩০ ঘটিকায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সিম কোম্পানীগুলোর মেয়াদের বাহানায় কোটি কোটি টাকা আত্মসাতের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী, বিকাল ৬.০০ ঘটিকায় প্রতিষ্ঠাবার্ষিকীকে স্বাগত জানিয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ হতে জিন্দাবাজার পয়েন্টে হয়ে সিলেট কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত স্বাগত শোভাযাত্রা ও সন্ধ্যা ৬.৩০ ঘটিকায় প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে সংগঠনগুলোর নেতৃবৃন্দ ও সদস্যদের সমন্বয়ে বিশেষ প্রস্তুতি সভার উদ্যোগ গ্রহণ করা হয়।
সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র সিলেট মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমানের পরিচালনায় সভায় বিভিন্ন মতামত উপস্থাপন করে বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি দ্বীপক রঞ্জন রায় তালুকদার, সহ-সভাপতি অবিনাশ চন্দ্র দাস, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মাসুম মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন দাস, সহ-সাংগঠনিক সম্পাদক কবি কামাল আহমদ, মোঃ সুহেল মিয়া খান, মোঃ মহিবুর রহমান মুহিব, জামাল আহমদ, সহ-অর্থ সম্পাদক পিযোষ মোদক, মোঃ ইকবাল হোসেন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সাহেদ আহমদ শান্ত, সহ-দপ্তর সম্পাদক সুধাংশু শেখর দাস, ফরিদ আলী, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, সহ-যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ মহসিন উদ্দিন সুমন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাংবাদিক আব্দুর রাজ্জাক শাওন, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক শংকর বিশ্বাস, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কবি মকসুদ আহমদ লাল, আইন বিষয়ক সম্পাদক মুহাম্মদ কামাল মিয়া, সিলেট মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোঃ মাহবুব ইকবাল মুন্না, সহ-সাধারণ সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সমাজ সচেতন নাগরিকদের মধ্য থেকে মোঃ পাবেল ও হরিমোহন রায়।
