BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:১২
আজকের সর্বশেষ সবখবর

দোয়ারায় উপজেলা পরিষদ উপনির্বাচনে ৪ প্রার্থীর প্রতীক বরাদ্দ


জানুয়ারি ১৪, ২০২২ ৩:৩৭ অপরাহ্ণ
Link Copied!

দোয়ারাবাজার প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। উপজেলা নির্বাচনে ৪ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করে সুনামগঞ্জ জেলা নির্বাচন অফিস।

শুক্রবার (১৪ জানুয়ারী) দুপুরে সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ মুরাদ উদ্দিন হাওলাদার প্রার্থীদের মাঝে এ প্রতীক বরাদ্দ দেন। চার প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের নূরুল ইসলাম দলীয় প্রতীক নৌকা, দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী দেওয়ান তানভীর আশরাফী চৌধুরী বাবু, (স্বতন্ত্র) প্রতীক কাপ- পিরিচ, সুনামগঞ্জ জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক,দোয়ারাবাজার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এম এ বারী (স্বতন্ত্র) প্রতীক আনারস,জাতীয় পার্টির দলীয় প্রতীক লাঙ্গল পেয়েছেন মো:আবু সালেহ।

এদিকে প্রতীক বরাদ্দের পর পরই প্রার্থীগণ দুপুর ২টার পর থেকে মাইকযোগে নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন। আগামী ২৭ জানুয়ারী চেয়ারম্যান পদে দোয়ারাবাজার উপজেলা পরিষদ উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।