BD SYLHET NEWS
সিলেটরবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৪৭
আজকের সর্বশেষ সবখবর

মাকে গলাকেটে হত্যার ২০ মাস পরে ছেলে গ্রেফতার


ডিসেম্বর ২৩, ২০২১ ৭:৫৫ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক : সিরাজগঞ্জে নিজের মাকে গলাকেটে হত্যার ২০ মাস পর গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেফতার হয়েছেন নাহিদ ইমরান নিয়ন (৩৬) নামে এক যুবক। বুধবার রাতে গাজীপুর শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি সিরাজগঞ্জ শহরের মুক্তিযোদ্ধা মৃত তোজাম্মেল হকের ছেলে।

আজ বৃহস্পতিবার দুপুরের দিকে সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাজীপুর থেকে নিয়নকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজের মাকে হত্যার দায় স্বীকার করেছেন। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

মামলার বরাতে ডিবির ওসি বলেন, ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি মুজিব সড়কের নিজ বাড়ি থেকে রাশিদা খানম (৬৫) নামে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ। এরপর থেকেই নাহিদ ইমরান নিয়ন পলাতক ছিলেন।
এদিকে এ ঘটনায় নিহতের ছোট ছেলে নাসির ইমরান নিশাদ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের নামে থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০২০ সালের ১২ জুলাই মামলাটির তদন্তভার ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।