BD SYLHET NEWS
সিলেটবুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:০৪
আজকের সর্বশেষ সবখবর

ওসমানীনগরে ডিবি’র অভিযানে ১৮ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার


নভেম্বর ৮, ২০২১ ১:৩১ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডটকমঃ

সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ) এর অফিসার ইনচার্জ মোঃ ইকতিয়ার উদ্দিন এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল রবিবার (৭ নভেম্বর) রাত ৮ ঘটিকার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওসমানীনগর থানাধীন শেরপুর টোলপ্লাজার উত্তরে যাত্রীছাউনীর সামনে পাকা রাস্তার উপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার পূর্ব নোয়াগাঁও গ্রামের মৃত কুতুব আলীর ছেলে রাজু মিয়া (২৮), একই থানার পাইকপাড়া গ্রামের আফসার আলীর ছেলে মোঃ সোহেল আলী (১৯) এবং ব্রাহ্মনবাড়িয়া জেলার নাসিরনগর থানার ধরমন্ডল গ্রামের মৃত ইসহাক মিয়ার ছেলে কামাল (৫০)-দেরকে তাদের বহনকারী সিলেটগামী একটি নোহা মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ-১৩-১৫৯৫) তল্লাশি করে ২টি ব্রীফকেস হতে ১৮ কেজি গাঁজাসহ আটক করে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ও মিডিয়া অফিসার মোঃ লুৎফর রহমান জানান, আটক আসামীদের বিরুদ্ধে ওসমানীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।