BD SYLHET NEWS
সিলেটরবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:২৩
আজকের সর্বশেষ সবখবর

হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদ সুনামগঞ্জের অভিষেক অনুষ্ঠিত


জুলাই ২৬, ২০২৬ ১:০০ অপরাহ্ণ
Link Copied!

হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদ সুনামগঞ্জ জেলা কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে বিকাল ৪টায় হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদ সুনামগঞ্জ এর সভাপতি মোঃ ফরিদুল ইসলাম সুহেল এর সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল মুন্সীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. জহিরুল ইসলাম অচিনপুরী, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ সোলেমান হোসেন চুন্নু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অবঃ অধ্যক্ষ শেরগুল আহমেদ, জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন শিপলু, প্রবীন গীতিকার মোঃ মনসুর আলম তালুকদার প্রমুখ।

প্রধান বক্তা বলেন হাছনরাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদ কেবল একটি সংগঠন নয়, এটি একটি সাংস্কৃতিক আন্দোলন। সিলেটের সুনামগঞ্জের নিভৃত পল্লী থেকে উঠে আসা আধ্যাত্মিক সাধক হাছন রাজার গান ও দর্শন আজ বাঙালির জাতীয় সম্পদ।

আমরা বিশ্বাস করি, হাছন রাজার গানে যে স্রষ্টাপ্রেম এবং বৈরাগ্যবাদ ফুটে উঠেছে, তা আধুনিক মানুষের আত্মিক প্রশান্তির জন্য অপরিহার্য। এই লক্ষ্যেই আমাদের পরিষদের বিভিন্ন শাখা দেশব্যাপী লোকজ সংস্কৃতি সংরক্ষণে নিরলস কাজ করে যাচ্ছে।

হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি মোঃ ফরিদুল ইসলাম সুহেল, সিনিয়র সহ-সভাপতি সাজাউর রহমান, সহ-সভাপতি বাউল হারুনুর রশিদ, সুরঞ্জিত গুপ্ত রনজু কাব্যতীর্থ, মহসিন আলম, সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল মুন্সী, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ ওয়াদুদ, মোঃ মাইনুদ্দীন, সাংগঠনিক সম্পাদক মোঃ রকিব মিয়া তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক বাউল লাল শাহ, অর্থ সম্পাদক গিলেমান আলম, আন্তর্জাতিক বিষযক সম্পাদক আকসানুল হক জুয়েল, প্রচার সম্পাদক খুরশিদ আলম, দপ্তর সম্পাদক শামীম আহমদ, সাংস্কৃতিক সম্পাদক আবিদ উদ্দিন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ডি এইচ নবীন, আইন বিষয়ক সম্পাদক শাফিউল আলম, যুব ও ক্রীড়া সম্পাদক বাবুল লাল আমিরী, নির্বাহী সদস্য মোঃ ওবায়দুল হক মিলন, বাউল সুফিয়ান খান, মুহাম্মদ আফজাল হোসেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।