BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:২৪
আজকের সর্বশেষ সবখবর

শ্রীমঙ্গলে তরুণ নিখোঁজ, পরিবারের সন্ধান কামনা


জুলাই ২০, ২০২৬ ৩:৩৭ অপরাহ্ণ
Link Copied!

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানাধীন এন বরুনা মাদ্রাসা মোঃ মাহদি হাসান (১৪) নামের এক তরুণ নিখোঁজ হয়েছেন। গত বুধবার (১৫ জুলাই) সকাল ১০টা ৩০ মিনিটের দিকে সে নিখোঁজ হয়। এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ মোঃ মাহদি হাসান (১৪) শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়নের এন বরুনা এলাকার মোঃ মরতুজ আলী ও মোছাঃ ছফিনা খাতুন দম্পতির ছেলে।

এঘটনায় শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। জিডি নং-১১০৪, তারিখ: ১৮/০৭/২০২৬ইং।

জিডি সূত্রে জানা যায়, মোঃ মাহদি হাসান গত বুধবার শ্রীমঙ্গল থানাধীন এন বরুনা মাদ্রাসা থেকে বাহির হয়ে নিখোঁজ হয়। পরবর্তীতে সে বাসায় ফিরে আসে নাই। তার পরিবারের অন্যান্য সদস্যরা সংবাদ পেয়ে আত্বয়স্বজন ও সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে তার কোন সন্ধান পাই নাই। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মাঝে চরম উৎকণ্ঠা বিরাজ করছে।

নিখোঁজ মোঃ মাহদি হাসান গায়ের রং-ফর্সা, মুখমণ্ডল গোলাকার, উচ্চতাঃ আনুমানিক ৪ ফুট, চুল লম্বা, শারীরিক গঠন হাত-পা স্বাভাবিক, ওজন হালকা, ভাষা সিলেটি আঞ্চলিক ভাষায় কথা বলে। তার পরনে ছিল খয়েরী পাঞ্চাবি ও কালো পায়জামা। মোঃ মাহদি হাসানের সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। যদি কোনো ব্যক্তি তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন অথবা তাকে কোথাও দেখে থাকেন তাহলে এই ০১৭৩০৮৪১৮৪/০১৮৩২৬৩৮৮৩৬ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।