সিলেটে দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের সংক্রান্ত নাশকতা মামলায় নিষিদ্ধ ঘোষিত মদন মোহন কলেজের কাস্মির গ্রুপের ছাত্রলীগ নেতা ডেভিল শামীম আহমদকে (২৫) কে গ্রেফতার করেছে জালালাবাদ থানা পুলিশ।
সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় উপজেলা সদরের কালীবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শামীম আহমদ জালালাবাদ থানার শিবের বাজার এলাকার ফকিরের গাঁও গ্রামের কালা মিয়ার ছেলে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, বিগত ২০২৪ সালের ৪ আগস্ট মদিনা মার্কেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঠেকাবার জন্য আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী ককটেল, পেট্রোল, সাবল ও লাঠি-সোটাসহ ধারালো অস্ত্রে সজ্জিত দলবদ্ধ হয়ে মদিনা মার্কেটে এলাকায় অবস্থিত দোকানে হামলা, অগ্নিসংযোগ ও চেয়ার, আলমারী, ফ্যানসহ অন্যান্য আসবাবপত্র ভাংচুর করে।
এ ঘটনায় ২০২৪ সালের ২৫ আগস্ট আওয়ামীলীগের নেতা-কমীর্দের নাম উল্লেখসহ অজ্ঞাত মোট ২৫০জনের নামে বিশেষ ক্ষমতা আইনে নাশকতা সংক্রান্ত একটি মামলা হয়। এ মামলায় সোমবার সন্ধ্যায় শামীম আহমদকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে। পরে আদালতে উপস্থিত হলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেয়।
