BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৪৭
আজকের সর্বশেষ সবখবর

উপশহরে কিশোর গ্যাংয়ের ছিনতাইয়ের শিকার কর্মচারী


জুলাই ৯, ২০২৬ ৩:১২ অপরাহ্ণ
Link Copied!

সিলেট নগরীর উপশহর এলাকার দিনদিন বেড়ে চলছে উপশহরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম। রাজনৈতিক প্রভাবের কারনে উঠতি বয়সের ছেলেরা জড়াচ্ছে নানান অপকর্মে। এদের অপকর্মে আতঙ্কিত উপশহরের বাসিন্দারা।

বুধবার রাত ৯টায় উপশহরের এইচ ব্লকের ৪নং রোডে ছিনতাইয়ের শিকার হয়েছেন হৃদয় নামের এক কর্মচারী। একই এলাকার ছিনতাইকারি কিশোর গ্যাংয়ের সদস্যরা তাকে বেধড়ক পিটিয়ে ছিনিয়ে নিয়েছে তার বেতনের নগদ টাকা ও মুঠোফোন। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যায়।

হৃদয় স্থানীয় কিশোর গ্যাংয়ের ছিনতাইকারীদের চিনতে পেরেছেন। তিনি তাদের নামও বলেছেন।

কিশোর গ্যাং ছিনতাইকারীরা হলেন-সুমন, মোস্তাকিম, শিপু, ইসহাক, সাগর ও আরিফ।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন হৃদয়ের পরিবার।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।