BD SYLHET NEWS
সিলেটসোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:১৪
আজকের সর্বশেষ সবখবর

১৫ জুলাই জমিয়তের আলোচনা সভা সফল করার আহ্বান


জুলাই ৫, ২০২৬ ১২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

আগামী ১৫ জুলাই অনুষ্ঠিতব্য ২৪’শের জুলাই জমিয়তের অবদান ও যুবসমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা সফল করার লক্ষ্যে এক জরুরি প্রস্তুতি সভা করেছে যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগর শাখা। শনিবার (৪ জুলাই) বাদ এশা দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সিলেট মহানগর যুব জমিয়তের সভাপতি মাওলানা আসআদ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদারের সঞ্চালনায় সভায় আগামী ১৫ জুলাইয়ের কর্মসূচির সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে অতিথি আমন্ত্রণ, প্রচার-প্রচারণা, ব্যবস্থাপনা এবং সাংগঠনিক বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি এম বেলাল আহমদ চৌধুরী, সহ-সভাপতি মাওলানা শাহিদ হাতিমী, মাওলানা আব্দুল হাসিব খান, যুগ্ম সম্পাদক ফরহাদ হোসাইন কোরেশী, সহ-সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন খান, সহ সাংগঠনিক এম বশীর আলী, অর্থ সম্পাদক এম ফয়ছল আহমদ, প্রচার সম্পাদক নোমান বিন আফসার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এম ইমাম উদ্দীন, দপ্তর সম্পাদক হাফিজ আব্দুল কাদির প্রমুখ।

সভায় নেতৃবৃন্দ বলেন, “জুলাইয়ের ঐতিহাসিক চেতনা, জমিয়তের গৌরবোজ্জ্বল অবদান এবং দেশ ও জাতি গঠনে যুবসমাজের দায়িত্ব সম্পর্কে নতুন প্রজন্মকে সচেতন করার লক্ষ্যেই এই বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

পরিশেষে, আগামী ১৫ জুলাইয়ের অনুষ্ঠানটি সর্বাত্মকভাবে সফল করার লক্ষ্যে মহানগর ও মহানগরীর আওতাধীন সকল থানা দায়িত্বশীল, সংগঠনের সকল স্তরের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।