সুরঞ্জিত সেনগুপ্ত হত্যাচেষ্টা মামলায় আদালত কর্তৃক মৃত্যুদণ্ডের রায় বাতিল, দীর্ঘ কারাবন্দী নিরপরাধ আলেম ও সাবেক ছাত্রনেতা হাফেজ সৈয়দ নাঈম আহমদ আরিফের অবিলম্বে খালাস ও নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগর শাখা।
আজ বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর সভাপতি মাওলানা আসআদ উদ্দিন এবং সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদার গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, সুরঞ্জিত সেনগুপ্ত হত্যাচেষ্টা মামলায় আদালত কর্তৃক মৃত্যুদণ্ডের রায় বাতিল হয়েছে। হাফেজ সৈয়দ নাঈম আহমদ আরিফ একজন দীর্ঘ কারাবন্দী নিরপরাধ আলেম। এর মাধ্যমে প্রমাণিত হয় যে, তিনি রাজনৈতিক প্রতিহিংসা ও ষড়যন্ত্রের শিকার হয়ে দীর্ঘ সময় ধরে কারাবন্দী জীবন কাটাচ্ছেন।
নেতৃবৃন্দ আরও বলেন, এই মামলার অন্যান্য আসামীরা যেভাবে আইনি প্রক্রিয়ায় মুক্তি পেয়েছেন, ঠিক একইভাবে হাফেজ নাঈম আহমদ আরিফকেও অবিলম্বে সমস্ত মামলা থেকে খালাস দিয়ে নিঃশর্ত মুক্তি দিতে হবে। একজন নিরপরাধ আলেমকে এভাবে বছরের পর বছর কারাগারে আটকে রাখা চরম অন্যায় এবং মানবাধিকারের লঙ্ঘন।
বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, হাফেজ সৈয়দ নাঈম আহমদ আরিফের অবিলম্বে খালাস ও নিঃশর্ত মুক্তির দাবিতে আগামীকাল শুক্রবার বাদ জুমা সিলেট কোর্ট পয়েন্টে ‘সাধারণ জনগণ ও সচেতন আলেমসমাজ, সিলেট’-এর ব্যানারে এক বিশাল বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। এই প্রতিবাদী বিক্ষোভ মিছিলে দলমত নির্বিশেষে সর্বস্তরের তাওহিদী জনতা ও সচেতন নাগরিকদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হচ্ছে।
বিবৃতিতে গভীর সংহতি ও একাত্মতা প্রকাশ করেন মহানগর যুব জমিয়তের সিনিয়র সহ-সভাপতি এম বেলাল আহমদ চৌধুরী, মাওলানা আফজাল হোসাইন খান, মাওলানা আবু সুফিয়ান, মাওলানা আব্দুল আহাদ আল আতিক, মাওলানা ফয়জুল হাসান খান, মাওলানা মুজাহিদুল ইসলাম, হাফিজ মাওলানা শাহিদ হাতিমী, মাওলানা আব্দুল হাসিব খান ও মাওলানা এনামুল হক; যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ফরহাদ কোরাইশী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আফতাব উদ্দীন খান, মাওলানা হায়দার আলী, মুফতী আশরাফ হোসাইন ফুআদী, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা সায়েম আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা রেজওয়ান আহমদ চৌধুরী, মাওলানা খলিলুল্লাহ মাহবুব, এম বশির আলী; প্রচার সম্পাদক মুফতী নোমান বিন আফসার, সহ-প্রচার সম্পাদক সৈয়দ ইয়াকুব আহমেদ; অর্থ সম্পাদক এম ফয়সাল আহমদ, সহ-অর্থ সম্পাদক মুফতী মারুফ হাসান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা তোফায়েল আহমদ কামরান, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা কামরুজ্জামান, সাহিত্য সম্পাদক হাফিজ জুবায়ের আহমদ; সমাজ কল্যাণ সম্পাদক মুহাম্মদ দিলদার হোসাইন; তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এম ইমাম উদ্দীন এবং দপ্তর সম্পাদক হাফিজ আব্দুল কাদির, মাওলানা রুহুল আমিন মারজান, মাওলানা ফজলুল করিম, মাওলানা আব্দুল কাদির, মাওলানা জিয়াউদ্দিন, মাওলানা ফখরুল ইসলাম ইমরান প্রমুখ।
নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অনতিবিলম্বে যদি এই মজলুম আলেমকে মুক্তি দেওয়া না হয়, তবে সাধারণ জনগণ ও সচেতন আলেমসমাজকে সাথে নিয়ে আগামীতে আরও কঠোর গণআন্দোলন গড়ে তোলা হবে। তারা অবিলম্বে প্রশাসনের প্রতি হাফেজ নাঈম আহমদের মুক্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
