BD SYLHET NEWS
সিলেটশনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৩৬
আজকের সর্বশেষ সবখবর

ব্যারিস্টার এম সালামকে দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন


জুন ২১, ২০২৬ ৯:৪২ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও দক্ষিণ সুরমার কৃতি সন্তান ব্যারিস্টার এম সালাম বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ।

রবিবার রাতে এক শুভেচ্ছা বার্তায় দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল মালিক মল্লিক ও সদস্য সচিব নুরুল আমিন বলেন, ব্যারিস্টার এম সালামের নেতৃত্ব, দক্ষতা ও দীর্ঘ রাজনৈতিক-সামাজিক অভিজ্ঞতা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রমকে আরও গতিশীল ও জনকল্যাণমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মানবিক সেবা, দুর্যোগ মোকাবিলা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম সম্প্রসারণে তার নেতৃত্বে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নতুন মাত্রা লাভ করবে।

নেতৃবৃন্দ ব্যারিস্টার এম সালামের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সাফল্য কামনা করেন এবং নতুন দায়িত্ব পালনে সর্বাত্মক সফলতা প্রত্যাশা করেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।