BD SYLHET NEWS
সিলেটশনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:১২
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ৯ জন ব্রাহ্মণ সন্তানের উপনয়ন সংস্কার অনুষ্ঠান সম্পন্ন


জুন ২০, ২০২৬ ২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে ৯ জন ব্রাহ্মণ সন্তানের উপনয়ন সংস্কার অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শ্রীহট্ট পুরোহিতমণ্ডলীর উদ্যোগে এই উপনয়ন সংস্কার অনুষ্ঠান সম্পন্ন হয়। শুক্রবার (১৯ জুন) সকাল ৭টা থেকে দিনব্যাপী এই অনুষ্ঠান সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের কালীবাড়িসংলগ্ন খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান দিশারী স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ৯ জন ব্রাহ্মণ সন্তানের উপনয়ন সংস্কার অনুষ্ঠান যথাযথ ধর্মীয় নিয়মে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ সচিবালয়ের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব তপন কুমার চক্রবর্ত্তী, নৌপরিবহন মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব বিধায়ক রায় চৌধুরী, রাজা গিরিশচন্দ্র উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক তপধীর ভট্টচার্য্য, হবিগঞ্জ জজ কোর্টের আইনজীবী দীপক চক্রবর্ত্তী, চুনারুঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক অমিয়াংশু শেখর ভট্টাচার্য্য, শহীদ স্মরণিকা সরকারি বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রথীন্দ্র চন্দ্র চক্রবর্ত্তী, দি এইডেড হাই স্কুলের সহকারী শিক্ষক নিখিল চক্রবর্ত্তী, বিশ্বনাথ উপজেলার সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক ফুলরানী ভট্টাচার্য্য, বিশিষ্ট অ্যাস্ট্রোলোজার ড. চিন্ময় চৌধুরী, আইডিএলসি কর্মকর্তা বিজয় চৌধুরী, হাজী মো. রাজা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রান্টু রঞ্জন রায়, মেরিস্টোপ ক্লিনিকের এরিয়া ম্যানেজার মোহন লাল দাস মৃদুল প্রমুখ। উপনয়ন সংস্কার অনুষ্ঠানের প্রধান পুরোহিত প্রদীপ ভট্টাচার্য্য।

উপনয়ন সংস্কার গ্রহণ করেন- অয়ন চক্রবর্ত্তী, নবরাজ চৌধুরী, পলাশ শর্ম্মা বাবলু, জয় শীব, দীপঙ্কর আচার্য্য, শুভঙ্কর আচার্য্য, পল্লব চৌধুরী, অমৃত শর্ম্মা ও শাওন শর্ম্মা।

এদিকে, শ্রীহট্টের সর্বস্তরের সনাতনীদের পৃষ্ঠপোষকতা, সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় উপনয়ন সংস্কার অনুষ্ঠানটি অত্যন্ত সফলতার সাথে সম্পন্ন করায় শ্রীহট্ট পুরোহিতমণ্ডলীর সভাপতি নবীন কুমার ভট্টাচার্য্য গণেশ, সিনিয়র সহ-সভাপতি নিলোৎপল চক্রবর্তী ও সাধারণ সম্পাদক প্রবাল কান্তি ভট্টাচার্য্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।